1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

বখাটেপনার অভিযোগে হাছননগরের যুবককে এক বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬, ৪.২৬ পিএম
  • ৬৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে সুনামগঞ্জ পৌর শহরে হাছননগর এলাকার আব্দুল আউয়াল (৩৩) নামক এক যুবককে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী এই দ- প্রদান করে।
জানা গেছে, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে হাছন নগর এলাকার আব্দুল আউয়াল (৩৩) ছাত্রীদের নিয়মিত উত্যক্ত্য করতো। গতকাল মঙ্গলবার সকালে কয়েকজন ছাত্রী তাদের অভিভাবকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাথে আব্দুল আউয়ালকে গ্রেফতারের নির্দেশ দিলে পুলিশ বিকেলে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী ভ্রাম্যমান আদালত বসিয়ে আব্দুল আউয়ালকে ১ বছরের কারাদ- প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেন।
সদর থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, সাজাপ্রাপ্ত আব্দুল আউয়ালের বিরুদ্ধে ছিনতাইসহ থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল তাকে বখাটেপনার অভিযোগে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের সাজা দেওয়া হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!