1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরীর উদ্যোগ: শহিদ আরশ আলী স্মৃতিসৌধ’র উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮, ২.২০ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের টেকেরঘাট সাব সেক্টরের অসম সাহসী কিশোর মুুক্তিযোদ্ধা ও এই সাব সেক্টরের প্রথম শহিদ আরশ আলী ১৯৭১ সালে ১৫ সেপ্টেম্বর পাকিস্তানী হানাদার ও রাজাকার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে শহিদ হন দক্ষিণ সুনামগঞ্জের বাবনিয়া গ্রামে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তুমুল যুদ্ধ হয়। হানাদার ও রাজাকারদের সংঘবদ্ধ ও অতর্কিত আক্রমণে মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে যান। কয়েকজনকে নিয়ে একাই প্রতিরোধ গড়ে তোলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের কিশোর মুক্তিযোদ্ধা আরশ আলী। একটানা যুদ্ধ করে শহিদ হন তিনি। কোন মতে তার লাশ সঙ্গে নিয়ে যান সহযোদ্ধারা। দিরাই উপজেলার কালিগোটা হাওরের জাঙ্গালে দাফন করেন তারা। কয়েক বছর আগে টেকেরঘাট সাব সেক্টরের আঞ্চলিক সমন্বয়কারী সদ্যপ্রয়াত মুক্তিযোদ্ধা ও কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সালেহ চৌধুরী স্থানীয়দের সহায়তায় সহযোদ্ধার কবরটি খুঁজে পান। এসময় তিনি ঘোষণা দেন তার ভাতার টাকায় সহযোদ্ধা আরশ আলীসহ অন্যান্য সহযোদ্ধাদের স্মরণে স্মৃতিচিহ্ন নির্মাণ করবেন। শুরু হয় তার কার্যক্রম। তিনি শহিদ আরশ আলী স্মৃতিসৌধের দৃষ্টিনন্দন ডিজাইন করে গেলেও কাজটি শেষ করে যেতে পারেননি। গত বছর মারা যান। হাওরের কান্দায় করচগাছের মধ্যখানে সবুজ ঘাসঘেরা স্থানে কালোরঙা স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে সালেহ চৌধুরীর অর্থায়ন, পরিকল্পনা ও ডিজাইনে।
গতকাল মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শহিদ আরশ আলী দৃষ্টিনন্দন স্মৃতিসৌধটির ফলক উন্মোচন হয়। স্মৃতিসৌধটি উদ্বোধন করেন শহিদ আরশ আলীর ভাই আব্দুল হাশিম। এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সালেহ চৌধুরীর পুত্র ইয়াছির আজমান চৌধুরী, ইয়ামিন চৌধুরী প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!