1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক

তাহিরপুরের ৭ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬, ৪.২১ পিএম
  • ৫৬৯ বার পড়া হয়েছে

রাজন চন্দ::
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী স্ব-স্ব ইউনিয়ন পরিষদের আয়োজনে পৃথক পৃথক অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এসময় স্থানীয় জনসাধারণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
৭টি ইউনিয়নের বাল্যবিবাহমুক্ত অনুষ্টানের সভাপতিত্ব করেন তাহিরপুর সদর ইউনিয়নে বোরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়নে নিজাম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়নে জামাল উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়নে হাজী আবুল হোসেন খান, বালিজুড়ি ইউনিয়নে আতাউর রহমান, শ্রীপুর দক্ষিন ইউনিয়নে বিশ্বজিত সরকার ও বড়দল দক্ষিন ইউনিয়নে সবুজ আলম।
৭টি ইউনিয়নের অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আাখঞ্জি, সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুছ ছালাম, প্রানী সম্পদ অফিসার সমাপন চাকমা, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, শ্রীপুর উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী খসরুল আলম, বাদাঘাট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, আমিনুল ইসললাম, দলীয় নেতা রঞ্জু মুখার্জি, আব্দুস শাহিদ, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মানবেশ রায়, ইউপি সদস্য হেনা আক্তার, মল্লিকা বেগম, সহকারী শিক্ষক নুরুল হক প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!