1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটি গঠন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮, ২.৩৫ পিএম
  • ৫৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পার্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জয় কুমার তালুকদারকে সভাপতি ও থলেরবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহানূর মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। শুক্রবার উপজেলার আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি গঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
তেরহাল নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক রফিকুল হক আনর’র সভাপতিত্বে ও সিচনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বেনু মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ আর্ন্তজাতির সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক সোহেল আহমদ। কাউন্সিল শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৩৩ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মনোহর আলী, বেনু রঞ্জন মজুমদার, বীরেন্দ্র কুমার দাশ, স্বপ্না রাণী সেন, সহ-সাধারণ সম্পাদক ফয়ছল খান, জাকির হোসেন, সমীরন চন্দ্র দাশ, রুনি আক্তার, সাংগঠনিক সম্পাদক নাড়ু গোপাল তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, রুহুল আমিন, জাহাঙ্গীর হোসেন, সীমা রাণী দাশ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সামছুল ইসলাম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মহিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিথী রাণী দাস, আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, প্রকাশনা সম্পাদক দিপ্তী রাণী দাশ, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিছ আক্তার, ক্রীড়া সম্পাদক বিজন কৃষ্ণ আচার্য্য, সমাজকল্যাণ সম্পাদক মামুনুর রশীদ, সমবায় সম্পাদক রুহুল আমিন, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক পপি তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিল্লোল কান্তি পাল, আপ্যায়ন ও অভ্যর্থনা সম্পাদক মহিমা আক্তার, কাব-স্কাউট সম্পাদক নুর আলম, কল্যাণ ট্রাস্ট সম্পাদক ফুল মিয়া এবং নির্বাহী সদস্য কামাল উদ্দিন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!