1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ আ.লীগের কমিটিতে বাদপড়া নেতাদের শেখ হাসিনা বরাবর খোলা চিঠি

  • আপডেট টাইম :: বুধবার, ১১ এপ্রিল, ২০১৮, ৪.৫৫ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সম্প্রতি অনুমোদিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে পদবঞ্চিতদের পক্ষে দলীয় সভানেত্রী বরাবর খোলা চিঠি লিখেছেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ ও সাবেক ছাত্র নেতা জসিম উদ্দিন দিলীপ। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর কাছে দেওয়া খোলা চিঠি স্থানীয় পত্রিকা অফিস গুলোতে পৌঁছে সরবরাহ করেছেন। চিঠিতে বঞ্চিতদের কথা ওঠে এসেছে। পাশাপাশি অখ্যাত ও বিতর্কিতরা স্থান পাওয়ায় সমালোচনাও করা হয়েছে।
খোলা চিঠিতে জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে বাদ পড়া ২৩ নেতাদের নামোল্লেখ করে বলেন দীর্ঘ দিনের পরীক্ষিত নিবেদিতপ্রাণ এসব নেতার নাম কমিটিতে স্থান পায়নি, তাঁরা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, জনপ্রিয় এবং সাধারণের ভোটে অনেকেই জনপ্রতিনিধিও হয়েছেন, এদের বাদ পড়া খুবই দুঃখজনক। তারা বলেন, রাজনীতিতে অপরিচিত ২৫ জনের স্থান হয়েছে। কমিটিতে
বাদ পড়া নেতারা হলেন- অ্যাডভোকেট রইছ উদ্দিন, অ্যাডভোকেট আলী আমজাদ, ইদ্রিছ আলী বীরপ্রতীক, জসিম উদ্দিন দিলীপ, রফিকুল হাসান চৌধুরী, অ্যাডভোকেট পীর মতিউর রহমান, আব্দুর রশীদ, আমির হোসেন রেজা, জসিম উদ্দিন ফারুক, মো. মোবারক হোসেন, অ্যাডভোকেট চাঁন মিয়া, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট শুকুর আলী, অ্যাডভোকেট আব্দুল ওদুদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, জিতেন্দ্র তালুকদার পিন্টু, নবনি কান্ত দাস, প্রদীপ পাল নিতাই, অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম, বিজয় তালুকদার বিজু, শামীম আহমদ বিলকিস ও অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু।
বাদপড়া নেতাদের মধ্যে শেখ হাসিনার পক্ষের খ্যাত জালাল জাহাঙ্গীর পরিষদের অনেক তারকা নেতাও রয়েছেন। বঞ্চিতরা শিগ্রই দলীয় সভানেত্রীর সঙ্গে দেখা করবেন বলে তারা আভাস দিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!