1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮, ৯.৩১ পিএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বিদ্যমান মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এবং সদর উপজেলা কমান্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে মুক্তিযুদ্ধের পক্ষের সাধারণ মানুষও অংশ নেন।
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল জেলা কমান্ড অফিস হতে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মুক্তিযোদ্ধারা জানান, বিভিন্ন দেশে স্বাধীনতা সংগ্রামীরা যে রকম সুযোগ-সুবিধা ভোগ করেন এবং পেয়ে থাকেন, সেই তুলনায় বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার অনেক কম পাচ্ছেন। তাই সরকার ঘোষিত নীতমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার জোর দাবি জানান তারা। তাছাড়া সারাদেশে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী কর্মকা-ের প্রতি সজাগ থাকার জন্য দেশের সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বাসভবনে হামলার ঘটনার নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক পীর, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌ. মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা সইদুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!