1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ৫ সরকারি ওয়েবসাইট হ্যাক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮, ৬.১৩ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

অনলাইন:
কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরাদের আন্দোলনে যোগ দিয়েছে হ্যাকাররা। ইতিমধ্যে তারা রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটসহ ৫টি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বেশ কয়েকটি সরকারি সাইটে ব্রাউজ করলে সেগুলো হ্যাক হয়েছে বলে দেখাচ্ছে। হ্যাকাররা ওই সাইটগুলো হ্যাক করার পর সেখানে উপরে শিরোনাম হিসেবে ‘হ্যাকড বাই বাংলাদেশ’ এবং তার নিচে বাংলাদেশের পতাকা হাতে শাহবাগে আলোচিত প্রতিবাদীর ছবি দেয়া হয়েছে।

রাত ১০টার দিকে বঙ্গভবনের ওয়েবসাইট (bangabhaban.gov.bd), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট (www.pmo.gov.bd), জাতীয় সংসদের ওয়েবসাইট (parliament.portal.gov.bd), স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mha.gov.bd) বিসিএস প্রশাসনের ওয়েবসাইট (bcsadminacademy.gov.bd) এবং কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (moa.gov.bd) গেলে একই দৃশ্য দেখা যায়।

এবিষয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এনালিস্ট মাহাবুবুর রহমান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এটি অনেক বড় একটি আক্রমণ। হ্যাকাররাও এতে যোগ দিয়েছে জানতে পেরে অবাক হচ্ছি। এই ট্রেন্ডটা আগে শুধু বিদেশে দেখতাম। একইভাবে অনলাইনে এভাবে সাইবার আন্দোলন বাংলাদেশে এর আগে হয়নি বললেই চলে। আমাদের দেশীয় সাইটগুলোকে সিকিউর রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মন্ত্রণালয়গুলোতে দক্ষতার ভিত্তিতে নিয়োগের অভাব পরিষ্কার দেখা যাচ্ছে।

সাইটগুলো হ্যাক করার পর সেখানে প্রদর্শিত ছবির নিচে হ্যাশট্যাগ দিয়ে Reform Quota BD, Stop the Genocide, Reform Quota System, Bangladesh, Student Protest, United WE Stand, No_Private or Publice Discrimination বেশ কিছু শ্লোগান লেখা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!