1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জ পুলিশ কনেস্টেবলের হত্যাকারী গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৭ এপ্রিল, ২০১৮, ৪.২৩ এএম
  • ৩৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাত নগর গ্রামে বড় ভাইয়ের হাতে নিহত পুলিশ কনস্টেবল নিজাম উদ্দিনের হত্যাকারী তার বড় ভাই জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে নিজাম উদ্দিনের বড়ভাই জামাল উদ্দিনের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত নিজাম সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর থেকেই জামাল উদ্দিনসহ তার পরিবার গ্রাম ছেড়ড়ে পালিয়ে যায়।
শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা এলাকার নিকটবর্তী শত্রুমর্দন গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে হত্যাকান্ডের মুল আসামি জামাল উদ্দিন কে আটক করতে সক্ষম হয় সদর মডেল থানা পুলিশ। এ অভিযানে নেত্রেত্ব দেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অভিযানিক দলে অংশ নেন সদর মডেল থানার কয়েকজন পুলিশ কর্মকর্তা।

এ ব্যপারে সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, ঘটনার পর থেকেই আমরা আসামি কে ধরতে অভিযান পরিচালনা শুরু করি, আসামি তার বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও বৃহস্পতিবার দুপুর থেকে পরিচালিত একাধিক বিশেষ অভিযানে সন্ধ্যায় জামাল কে দক্ষিণ সুনামগঞ্জ থেকে আটক করাহয়, তার বাবার নাম জহুর উদ্দিন, বর্তমানে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!