1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ পৌরসভায় উপনির্বাচন: আওয়ামী লীগ মেয়র প্রার্থী নাদের বিজয়ী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮, ১.৫১ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত ১৬ হাজার ৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন মোবাইল প্রতীকে ৯ হাজার ৪৮৫ ভোট পেয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাইসহ নানা অভিযোগ এনে ভোট শেষ হওয়ার ১৫ মিনিট আগে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে ভোট প্রত্যাখান করেন। তার কিছুক্ষণ পরেই বিকেল চারটায় বিএনপি মনোনীত প্রার্থী তার চাচাতো ভাই দেওয়ান সাজাউর রাজা সুমনও নির্বাচন প্রত্যাখান করেন। তিনি জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ করে নির্বাচন প্রত্যাখান করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে সুনামগঞ্জ পৌরসভায় ২৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২১টিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামক একটি কেন্দ্রের ফলাফল বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মোতালেব বলেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। একটি কেন্দ্রে সংঘর্ষের জেরে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। আরেকটি ভোট কেন্দ্রের ফলাফল বাতিল করা হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!