1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জামালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের লিখিত অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ৮ আগস্ট, ২০১৬, ২.১৯ পিএম
  • ৫৬১ বার পড়া হয়েছে

জামালগঞ্জ প্রতিনিধি::
জামালগঞ্জের সদর ইউনিয়নের সাচনা রামপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা জেলা প্রশাসকের কাছে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। রামপুর আর্দশ সরকারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে তারা নানা অভিযোগ করেন।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে সাচনা আর্দশ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ৫ জন অভিভাবক সদস্য লিখিতভাবে এই অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় প্রেসক্লাবে প্রদান করা হয়।
অভিভাবক তুতা মিয়া, অমুল্য রায়, বিমল দাস, কামাল মিয়া ও শুক্কুর আলীর লিখিত অভিযোগ থেকে জানা যায়, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ বিদ্যালয় চলাকালীন সময়ে কর্মে অবহেলা ও ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদানে অনীহা এবং রীতিমত ক্লাস না করে সপ্তাহের প্রতিটিন টিফিন সময়ের সময় বাসায় চলে যান। তিনি উপবৃত্তির তালিকার সময় অনেককে ইচ্ছে মত মনগড়া ভাবে বাদ দেন।
অভিযোগে আরো উল্লেখ রয়েছে, তিনি গ্রামের সাধারন মানুষের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন।
এব্যাপারে সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমি টিও স্যারের কাছ থেকে ছুটি নিয়ে গেছি। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!