1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

স্বামীর অসমাপ্ত স্বপ্নপূরণের দাবিতে দেবর নাদেরের পক্ষে নৌকায় ভোট চাইলেন জগলুলের স্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮, ৪.০০ পিএম
  • ৪১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার সদ্যপ্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের সহধর্মিনী রেবি সুলতানা বুলবুল তার কন্যা ও ছেলেকে নিয়ে তার দেবর আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী নাদের বখতের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। শুক্রবার দিনব্যাপী তিনি ওয়েজখালি, মল্লিকপুর, বৈঠাখালী ঘাটসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। আয়ূব বখত জগলুলের সহধর্মিনীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার সমর্থকসহ অনেক ভোটার। তারা প্রয়াত মেয়রের নানা স্মৃতি রোমন্থন করে তাকেও ভারাক্রান্ত করে তুলেন। মেয়র পত্মী আগামী ২৯ মার্চ পৌরসভার উপনির্বাচনে আয়ূব বখত জগলুলের অসমাপ্ত কাজ ও স্বপ্ন বাস্তবায়নের জন্য তার দেবর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখতের পক্ষে ভোটারদের সহযোগিতা চেয়েছেন। তিনি নাদের বখতকে ভোট দিয়ে জনবান্ধব পৌরসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রয়াত স্বামীর স্বপ্নপূরণ ও উন্নয়নের ধারা অব্যাগত রাখতে ভোটারদের দোয়া চান। নির্বাচনী প্রচারণায় জগলুল পতœীর সঙ্গে তাদের পরিবারের কয়েকজন সদস্যকেও প্রচারণায় দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেবি সুলতানা বুলবুল এখনো স্বামীর শোক কাটিয়ে ওঠতে পারেননি। তবে আয়ূব বখত জগলুলের বিশ্বস্থ নেতাকর্মী ও বিভিন্ন এলাকার ভোটাররা ব্যক্তিগতভাবে নাদের বখতের পক্ষে নির্বাচনী প্রচারণার তার প্রতি আহ্বান জানিয়েছিলেন। সাধারণ ভোটার ও নেতাকর্মীদের আহ্বানে শুক্রবার তিনি মেয়ে নিহা বখত ও ছেলে আসওয়াদ বখত রাদকে নিয়ে প্রচারণায় নামেন। যে কয়েকটি এলাকায় তিনি গিয়েছেন সাধারণ ভোটাররা তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারা পৌর মেয়র আয়ূব বখত জগলুলের স্ত্রী রেবি সুলতানা বুলবুল ও তার দুই সন্তানকে কাছে পেয়ে তাদের জন্য দোয়া করেন। পাশাপাশি আয়ূব বখত জগলুলের স্বপ্নপূরণে তারা পাশে থাকবেন বলে মেয়র পত্মী ও তাদের দুই সন্তানকে আশ্বস্থ করেন। এসময় আয়ূব বখত জগলুলের কন্যা নিহা বখত ও ছেলে আসওয়াদ বখত রাদও তাদের বাবার অসমাপ্ত কাজ পূরণে এবং উন্নয়নের ধারা বজায় রাখতে তাদের চাচা নাদের বখতকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। নির্বাচনী প্রচারণার সময় প্রয়াত মেয়র জগলুলের কন্যা ও পুত্রকে মাথায় হাত দিয়ে অনেক বয়স্ক মানুষকে আশির্বাদ করতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!