1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ইউএস বাংলা উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ১৯ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮, ৪.৪০ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

অনলাইন::
ইউএস বাংলা-২১১ উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের মধ্যে বাংলাদেশের ১৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে জানিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেছেন, এখন সেগুলো শনাক্ত করা হবে। মরদেহ দ্রুত দেশে আনার সব চেষ্টা চলছে। পর্যায়ক্রমে সব মরদেহ দেশে আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি।

উড়োজাহাজ বিধ্বস্তের তদন্তে কেমন সময় লাগতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের বিমান দুর্ঘটনার ঘটনাপ্রবাহ বিচারে ‘নেপাল ট্র্যাজেডি’ তদন্তে এক থেকে দেড় বছরও সময় লেগে যেতে পারে। এছাড়া আইকার (আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) নিয়ম অনুযায়ী এটাই তদন্তের নিয়ম।

তদন্তের বিষয়ে নাইম হাসান আরও বলেন, এ ঘটনার তদন্ত নেপাল করবে। আমাদের টিম তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। এ প্রক্রিয়া চলামান থাকবে।

সিভিল এভিয়েশনের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) মোস্তাফিজুর রহমান ও পরিচালক (ফ্লাইট সেফটি) চৌধুরী জিয়াউল কবির এ সময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!