1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

গোবিন্দগঞ্জে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম :: রবিবার, ৭ আগস্ট, ২০১৬, ২.০৩ পিএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদলের বিবদমান দু’গ্রুপের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। রোববার দুপুরে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি ফিলিং স্টেশন, একটি দোকান ভাংচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ এক ছাত্রদল নেতাকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মিজান চৌধুরীকে কেন্দ্রীয় কমিটিতে সদস্য মনোনীত করায় তাঁর নেতৃত্বাধীন ছাত্রদল গোবিন্দগঞ্জ পয়েন্টে আনন্দ মিছিলের প্রস্তুতি নেয়। একই সময় ছাতক-দোয়ারাবাজারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের নেতৃত্বাধীন ছাত্রদলে নেতাকর্মীরাও পাল্টা মিছিলের প্রস্তুতি নেয়।
উপজেলা ছাত্রদলের (মিলন গ্রুপ) আহবায়ক মতিউর রহমানের নেতৃত্বে ও যুগ্ম আহবায়ক ফয়সল আহমদ মিজান (মিজান গ্রুপ) নেতৃত্বে ছাত্রদলের নেতারা অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মানিক, সুমন, রইছ উদ্দিন, মোজ্জামেল, আল আমিন, ফয়সলসহ ১০জন আহত হয়। আহতদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সংঘর্ষ চলাকালে মিলন গ্রুপের মালিকানাধীন আল আমিন ফিলিং স্টেশন ও একটি দোকানে ভাংচুর করে প্রতিপক্ষ ছাত্রদলের নেতাকর্মীরা। একটি মোটর সাইকেল আগ্নিসংযোগে পুড়িয়ে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল মুমিন নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!