1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষা মেলায় নান্দকিতার ছড়াছড়ি

  • আপডেট টাইম :: রবিবার, ১১ মার্চ, ২০১৮, ২.৫১ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও দুই দিনব্যাপি প্রাথমিক শিক্ষা মেলা ২০১৮ শুরু হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা শিক্ষা অফিসের আয়োজনে রবিবার সকালে সুনামগঞ্জ জেলা শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জমকালো এই মেলার উদ্বোধন করেন সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক তাহমিনা খাতুন। মেলায় ১১ উপজেলা থেকে ১১টি এবং জেলা শিক্ষা অফিসের আরেকটি স্টলসহ সর্বমোট ১২টি স্টলে ছিল দৃষ্টিকাড়া শিক্ষা উপকরণের ছড়াছড়ি। স্টল গুলোতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষকরা পাঠসংশ্লিষ্ট নানা উপকরণে সজ্জিত করেন। প্রতিটি স্টলেই ছিল প্রতিযোগিতামূলক নজরকাড়া উপস্থাপনা।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক তাহমিনা খাতুন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা প্রমুখ।
স্টল ঘুরে দেখা যায় সদর উপজেলা শিক্ষা অফিসের স্টলে সুন্দরবন ও চিরিয়াখানাকে উপস্থাপন করা হয়েছে। তুলে ধরা হয়েছে সুন্দরবনের জীববৈচিত্র। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের স্টলে নান্দনিকতার ছড়াছড়ি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ বঙ্গবন্ধুর নৌকা, বিশ্ববিখ্যাতদের মাটির আবক্ষ ভাস্কর্য, ১৩১ বছর আগে রাণী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত প্রাচীন মুদ্রায় তৈরি ক্রেস্টসহ নানা উপকরণ। এই উপকরণটি দৃষ্টি কেড়েছে সবার। এই স্টলে বিজ্ঞান, সমাজ, অঙ্কের পাঠসংশ্লিষ্ট নানা উপকরণও ছড়িয়ে ছিটিয়েছিল। এছাড়াও ছাতক, বিশ্বম্ভরপুর, দিরাই, শাল্লা, জামালগঞ্জ, দোয়ারাবাজার, জগন্নাথপুর ও ধরমপাশা প্রাথমিক শিক্ষা অফিসের স্টলও ছিল সুসজ্জিত। উদ্ভাবনীমূলক ও চমকপ্রদ পাঠ সংশ্লিষ্ট শিক্ষাউপকরণ, আধুনিক ও মান সম্মত পাঠদানের পদ্ধতি, শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদান, হাতে কলমে বাগান ও গাছ পরিচর্যা সহ প্রাথমিক শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি প্রতিটি স্টলেই তুলে ধরা হয়েছে। ১১ মার্চ সকালে মেলার উদ্বোধন হলেও আগামীকাল ১২ মার্চ এই শিক্ষামেলা শেষ হবে।
এদিকে বিকেল চারটা থেকেই শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সংশ্লিষ্টরা কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা, কৌতুক পরিবেশনা করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!