1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জগন্নাথপুরে বাঁধের পাশ থেকে মাটি উত্তোলনের অভিযোগে পিআইসি সভাপতি আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ মার্চ, ২০১৮, ৪.০২ পিএম
  • ৩৪১ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরের নলুয়া হাওরের কুরেরপার এলাকায় একটি বেড়িবাঁধের পাশ থেকে মাটি উত্তোলনের অভিযোগে বাঁধের প্রকল্পের ৪৬ নং পিআইসির সভাপতি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সুরুজ্জামান কে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেলে নলুয়া হাওর পরির্দশকালে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ হাতে নাতি ওই পিআইসির সভাপতিকে আটক করেন।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ সন্ধ্যায় এ প্রতিবেদককে জানান, বাঁধের পাশ থেকে মাটি তোলে বেড়িবাঁধের নির্মানের অভিযোগে তাকে আটক করেছি। তিনি বলেন, এধরনের কাজ যেসব পিআইসি করতে তাদের বিরুদ্ধে আইনানুত ব্যবস্থা গ্রহন করা হবে।
পাানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলার আঞ্চলিক অফিস প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ফসলরক্ষা বেড়িবাঁধের সকল পিআইসিদের নির্দেশ দেওয়া হয়েছে নীতিমালা অনুযায়ী বাঁধের ৫০ মিটার দুর থেকে মাটি তুলে বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ করার জন্য। কেউ কেউ এ নির্দেশ বাঁধের পাশ থেকে মাটি তোলে কাজ করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। যারা এরকম কাজ করবে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!