1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ধরমপাশার ঘিলাগড়া সীমান্তে হাজং সম্মেলন শুরু

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ মার্চ, ২০১৮, ৪.০১ পিএম
  • ৪৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ধর্মপাশা উপজেলার বংশীকু-া উত্তর ইউনিয়নের ঘিলাগড়া গ্রামের মাঠে দুইদিন ব্যাপী ৫ম জাতীয় হাজং সম্মেলন শুক্রবার থেকে শুরু হয়েছে। ওইদিন সকাল ১১টার দিকে সম্মেলন উদ্বোধন করেন হাজং মাতা রাশিমণি কল্যাণ পরিষদের সভাপতি শ্রী মতিলাল হাজং। পরে বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি শ্রী খগেন্দ্র হাজং।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী পল্টন হাজং, লেখক ও গবেষক পাভেল পার্থ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হোসেন রোকন, বংশীকু-া উত্তর ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, আদিবাসী নেতা এন্ড্রু সলোমার প্রমুখ।
সমাবেশ শেষে স্থানীয় ও অতিথি শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। তারা হাজং ভাষা ও বাংলা ভাষায় সঙ্গীত পরিবেশন করেন।
সম্মেলনে চারটি উপজেলার হাজং নৃতাত্বিক জনগোষ্ঠীর হাজারো মানুষ জড়ো হয়েছেন। এ উপলক্ষে ঘিলাগড়া সীমান্তে উৎসবের আমেজ বিরাজ করছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!