1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুলের শাস্তির দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ৪ মার্চ, ২০১৮, ৩.৫৩ পিএম
  • ৩০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সিলেটে ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারি ফয়জুল হাসানের গ্রামের বাড়িতে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ও দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে এবং হামলার নেপথ্যের মদদদাতা গোষ্ঠীকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে তার শাস্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে এলাকার কলিয়ারকাপন, বড়কাপন, চানপুর মাতারগাওসহ চারটি গ্রামের সাধারণ মানুষসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এলাকাবাসী ফয়জুলকে ‘কুলাঙ্গার’ আখ্যায়িত করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনে এলাকাবাসী বলেন, ফয়জুল হাসানের কঠিন বিচার হওয়া উচিত। তবে তার সঙ্গে স্থানীয়দের কারো সম্পর্ক নেই বলে উল্লেখ করে স্থানীয়দের হয়রানি না করার অনুরোধ জানান তারা। বক্তারা বলেন, ‘ এ ঘটনায় দোষি ফয়জুল কে এমন শাস্তি দেয়া হোক যাতে পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। বক্তারা জাফর ইকবাল সহ মুক্তমনা লেখকদের নিরাপত্তার দাবি জানিয়ে আড়ালের মূল হোতাদের বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবি জানান।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মিজানুর রহমান চৌধুরী ছুবা মিয়া, আলমাছ মিয়া, মজমিল আলী, আবু তাহের প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!