1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন বখত ও হাছন পরিবারের তিন প্রার্থী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮, ২.২৭ পিএম
  • ৫৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার আসন্ন উপ নির্বাচনে মনোনয়ন জমা দানের শেষ দিনে মেয়র পদে ৩ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। হাছন রাজা পরিবারের দুই প্রার্থী এবং বখত পরিবারের একজন প্রার্থী মনোনয়ন জমা দেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সদ্যপ্রয়াত মেয়র আয়ূব বখত জগলুলের ছোট ভাই এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টজন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক হোসেন বখতের ছেলে নাদির বখত। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন হাসন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা সুমন। এই পরিবারের মেয়র প্রার্থী হিসেবে সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের ছোট ভাই দেওয়ান গণিউল সালাদীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
তিন প্রার্থী বৃহষ্পতিবার দুপুরেই মনোনয়ন জমা দিয়েছেন। এসময় তাদের সঙ্গে দলীয় নেতাকর্মীসহ সমর্থকরাও উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে ৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে তিনজন শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, ৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। অবশেষে বৃহষ্পতিবার বিকাল পর্যন্ত মনোনয়ন জমাদানের শেষদিন পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ৪-৫ মার্চ মনোনয়ন বাছাই, প্রার্থীতা প্রত্যহার ও ১২ মার্চ এবং ১৩ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। উপনির্বাচন নিরপেক্ষ করতে সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!