1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮, ৫.৫৫ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

ছাতক:
সুনামগঞ্জের ছাতকে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) পৌর শহরের নোয়ারাই এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সীমানা নিয়ে মৃত মজর আলীর পুত্র বাদেলা আলী ও একই গ্রামের আব্দুল করিমের পুত্র কাচাব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

রবিবার দুপুরে বিরোধকৃত সীমানায় কাচাব আলী বেড়া নির্মান করার সময় প্রতিপক্ষ বাদেলা আলী বাঁধা দেয়। এনিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১৫ ব্যক্তি আহত হয়।

গুরুতর আহত কাচাব আলী (৬০), জামিল আহমদ (২৬) ও বানেছা বেগম (৫০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কামিল আহমদ (২৪), নাছিমা বেগম(২৫), লুবনা বেগম(১৫), আফিয়া বেগম (৩৬), সোনা আরা বেগমা (৩২)সহ অন্যান্যদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন ছাতক থানা পুলিশের উপ-পরিদর্শক সফিকুল ইসলাম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!