1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

সুনামগঞ্জ সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী নিয়ে মতবিনিময়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮, ৪.০০ পিএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম উৎসব নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই সদ্যপ্রয়াত কলেজের প্রাক্তন ছাত্র, ভিপি ও জিএস এবং পৌর মেয়র আয়ূব বখত জগলুল স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শহিদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বৃহষ্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভাপতিত্ব করেন ‘৭৫ বছরে সুনামগঞ্জ সরকারি কলেজ: প্লাটিনাম জয়ন্তী ২০১৮’র আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সঞ্চালনা করেন সদস্যসচিব এডভোকেট রুহুল তুহিন।
মতবিনিময় সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সকলের সম্মতিক্রমে এখন থেকে প্রতি বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টায় শহিদ জগৎজ্যোতি পাঠাগারে মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এডভোকেট হোসেন তওফিক চৌধুরী, এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, সুখেন্দু সেন হারু, এডভোকেট মতিউর রহমান পীর, এডভোকেট সৈয়দ জিয়াউল ইসলাম, এডভোকেট সাহার উদ্দিন, এডভোকেট শামছুল করিম হিরন, সাংবাদিক মাহবুবুর রহমান পীর, খলিল রহমান, শামস শামীম, দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ।
বক্তারা প্লাটিনাম জয়ন্তীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া, ফিস নির্ধারণ, ইয়ারভিত্তিক তালিকা তৈরি, প্রচারণা বৃদ্ধি, প্রেসউইং গঠন, প্রকাশনা এবং কলেজের সাবেক ভিপি ও জিএসদের যুক্ত করার পরামর্শ দেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!