1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দোয়ারায় আগুনে পুড়ল ৫ ফার্নিচার দোকান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮, ২.২৭ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর বাজারে অগ্নিকা-ে ৫টি ফার্নিচার দোকানঘর ও একটি কাঠের গোদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংপুর বাজারের ফার্নিচার ব্যবসায়ী হাসনাত, রাজ উদ্দিন, মোহাম্মদ আলী ও আলা উদ্দিনের ফার্নিচারের দোকানগুলো আগুনে পুড়ে যায়। ব্যবসায়ীদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এই দোকানগুলো ছাড়াও একটি কাঠের গোদামঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
নরসিংপুর বাজারের ব্যাবসায়ী আব্দুল হান্নান বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এতে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তবে স্থানীয়দের আগুন নেভানোর চেষ্টার কারণে অন্যান্য ঘরে আগুন ছড়াতে পারেনি বলে তিনি জানান।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!