1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ঢাকা ও সিলেট বইমেলায় পাওয়া যাচ্ছে বরুণ রায়ের শেষ সাক্ষাৎকার গ্রন্থ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮, ৪.৩০ পিএম
  • ৪৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সাংবাদিক পার্থ সারথি দাস ও শামস শামীমের সম্পাদনায় একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বাংলার বাম রাজনীতির দীক্ষাগুরু কমরেড বরুণ রায়ের সর্বশেষ সাক্ষাৎকার গ্রন্থ ‘আমার পিঠে ৬৩টা দাগ আছে’। নাগরী প্রকাশন থেকে প্রকাশিত এই গ্রন্থটির নান্দনিক প্রচ্ছদ করেছেন দেশখ্যাত প্রচ্ছদ শিল্পি ও সুনামগঞ্জের সন্তান ধ্রুব এষ। অফসেট কাগজে মুদ্রিত গ্রন্থটির দাম রাখা হয়েছে ১২০ টাকা। সিলেট ও ঢাকা বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে।
এই সাক্ষাৎকারে বরুণ রায় জাতীয় রাজনীতি, ভারত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুর্বলতা, মুক্তিযুদ্ধ, যোদ্ধাপরাধীদের বিচার, ভাসান পানি আন্দোলনসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন। বরুণ রায়ের জীবনের অনেক অজানা ঘটনাও যুক্ত হয়েছে এতে। রয়েছে তাঁর জীবনের বিভিন্ন সময়ের ছবি।
ঢাকায় একুশে বইমেলায় ৩০৮ নং এবং সিলেট বইমেলায় ৩ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!