1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সুনামগঞ্জ বিএনপির বিক্ষোভের চেষ্টা, পুলিশের বাঁধা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮, ১০.৪১ এএম
  • ৫৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডের প্রতিবাদে সুনামগঞ্জ বিএনপিকে রাজপথে দাড়াদে দেয়নি পুলিশ। রায় পরবর্তী বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে বিক্ষুব্দ কিছু কর্মী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সামনের ফাঁকা সড়কে ট্রায়ার জ্বালিয়ে দ্রুত সটকে পড়ে।
রায়কে ঘিরে সকাল থেকেই থমথমে ছিল সুনামগঞ্জ শহর। রাস্তাঘাটে যান চলাচল কম ছিল। বন্ধ ছিল দোকানপাট। পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী শহরের প্রতিটি পয়েন্টে মোতায়েন ছিল। রায়ের পরেই বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে হাল্কা বিত-া দেখা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের কেন্দ্রীয় কর্মসূচি আসলে রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। তবে জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতৃবৃন্দ দুপুরে বিক্ষোভ মিছিল করেন।
এদিকে সকাল থেকেই জেলা স্বেচ্ছাসেবক লীগ রাজপথে অবস্থান নেয়। শহরের ট্রাফিক পয়েন্টে তারা সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অবস্থান করে। দুপুরে জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল বের করে। আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এলাকায় না থাকায় দুপুরের শেষ দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির বেশ কিছু নেতাকর্মী দলীয় কার্যালয় ও আলফাত স্কয়ারে অবস্থান নেন।
এছাড়াও প্রতিটি উপজেলা শহরেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!