1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বাদাঘাটে পুলিশের উপর মাদক কারবারীর হামলা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮, ৮.০০ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছে। বুধবার রাত ৯টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত ইসমাইল মিয়া (২২)কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বাদাঘাট পুলিশ ফাঁড়িতে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদসহ গোলাপ মিয়া নামের একজনকে আটক করে পুলিশ। এই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসার পথে সংঘবদ্ধ হয়ে অন্য মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ কনস্টেবল ইসমাইল মিয়া আহত হন। পরে পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, আহত ইসমালের মাথায় চারটি সেলাই দেয়া হয়েছে। তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!