1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ: দিরাইয়ে দিনব্যাাপী শোক কর্মসূচি

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১২.৫৩ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও সাব সেক্টর কমান্ডার সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যু বার্ষিকী শোক র‌্যালি, আলোচনা সভা ও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে এক শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের পাশে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে সমাধিতে পুস্পস্তবক অর্পণ করণে সুরঞ্জিত পত্মী ড. জয়া সেনগুপ্তা এমপি। এছাড়াও দিরাই প্রেসক্লাব, প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস), সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ ও স্কুল কলেজসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বেলা ১টায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুরু হয় আলোচনা সভা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা এ্যডভোকেট শহিদুল হাসমত খোকন এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি। প্রধান বক্তা হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাহিন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, যুবলীগের মোহন চৌধুরী, রাজীব চৌধুরী, ছাত্রলীগের সাহেল চৌধুরী, আল মামুন, উজ্জল চৌধুরী, মান্না তালুকদার লিমন প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!