1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

জগলুলের যানাজায় মানুষের ঢল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮, ৯.২০ এএম
  • ৩৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দেশ বিদেশের লাখো শুভাকাঙ্খী ও গুণগ্রাহীদের শোকসাগরে ভাসিয়ে বিদায় নিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও আ.লীগের জাতীয় কমিটির সদস্য আয়ূব বখত জগলুল। শুক্রবার বাদ জুমআ’ বেলা সোয়া দুইটায় সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত তার যানাজা লোকারণ্যে পরিণত হয়। স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিলনা। ঢাকা, সিলেটসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় অর্ধ লক্ষ মুসল্লি এসে যানাজায় অংশ নেন। এছাড়াও স্টেডিয়ামের গেলারিতে বিভিন্ন ধর্মের আরো হাজার হাজার মানুষ প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে আসেন।
উল্লেখ্য আয়ূব বখত জগলুল গত বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। তার মৃত্যুর পর স্কয়ার হাসপাতালে তাকে দেখতে ছুটে যান আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
আয়ূব বখত জগলুলের শেষ বিদায়যাত্রায় অংশ নিতে সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়ররা আসেন। শেষযাত্রায় বিদায় জানাতে অংশ নেন তার প্রাণের সংগঠন আওয়ামী লীগের সিলেট বিভাগের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
যানাজাপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাতক মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, আজিজুস সামাদ আজাদ ডন, বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার ছোট ভাই ইয়াকুব বখত বহলুল ও সন্তান সাদ বখত।
যানাজা শেষে তাকে আরপিননগরস্থ পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।
এদিকে মরহুম আয়ূব বখত জগলুলকে শেষ শ্রদ্ধা জানাতে বেলা ১টা পর্যন্ত তার কর্মস্থল পৌর চত্বরে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। সেখানে বিভিন্ন পেশাজীবী সংগঠন তাকে ফুলেল শ্রদ্ধা জানান।
এদিকে নাগরিকদের প্রিয় অভিভাবক, কর্মীদের ভরসাস্থল আওয়ামী লীগ নেতা আয়ূব বখত জগলুলকে হারিয়ে শোকে মুহ্যমান সুনামগঞ্জ জেলার আপামর মানুষ। শেষ বিদায় জানাতে এসে অনেক কর্মীদের ডুকরে কাদতে দেখা গেছে। বুক পকেটে শোকব্যাজ ধারন সাধারণ মানুষ ছিলেন শোকে কাতর।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!