1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

কাল বাদ জুমআ সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে জগলুলের যানাজা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮, ৪.০৯ পিএম
  • ৩৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর মেয়র ও আ.লীগের জাতীয় পরিষদ সদস্য আয়ূব বখত জগলুলের মৃত্যুতে শোকে স্তব্ধ সুনামগঞ্জ। বুক পকেটে কালো শোকব্যাজ ধারণ করে শোক পালন করছেন তার প্রিয়জনরা। শহর ছেয়ে গেছে শোকের ব্যানারে। বিভিন্ন দোকান ও বাসাবাড়িতেও সেই ব্যানার লক্ষ্য করা গেছে। শোকে মুহ্যমান আয়ূব বখত জগলুলের শুভাকাঙ্খীরা তার স্মৃতি তর্পন করছেন অশ্রুসজল নয়নে।
এদিকে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানাতে ঢাকা থেকে বিলে লাশ সুনামগঞ্জে আসার পরেই জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতে থাকেন। এখনও হাজারো মানুষ তার বাড়িতে অবস্থান করছে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় তার প্রিয় কর্মস্থল সুনামগঞ্জ পৌরসভায় মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে সকল কর্মকর্তা কর্মচারীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের কার্যালয়েও তার মরদেহ নিয়ে আসা হবে। সেখানে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন।
বাদ জুমআ’ বেলা দুইটায় সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের আয়ূব বখত জগলুলের শেষ যানাজা অনুষ্ঠিত হবে। যানাজায় বিপুল ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরে আরপিননগরস্থ পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!