1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

প্রধানমন্ত্রীর সিলেট সম্মেলন: সুনামগঞ্জ থেকে অর্ধ লক্ষাধিক নেতাকর্মীর যোগদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ৭.৪৮ এএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সিলেট সমাবেশে যোগ দিয়েছেন সুনামগঞ্জের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় অর্ধ লক্ষ নেতাকর্মী। গত কয়েকদিন ধরে জেলার আওয়ামী লীগের সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ সফল করতে নিজ নিজ এলাকায় প্রস্তুতি সভা করে প্রচারণা চালিয়েছেন।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান সমাবেশে সুনামগঞ্জ থেকে দলীয় নেতাকর্মীদের বড় উপস্থিতি দিয়েছেন বলে জানা গেছে। এছাড়াও সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, ড. জয়া সেনগুপ্তা, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, যুবলীগ আহ্বায়ক খায়রুল হুদা চপলসহ অনেক শীর্ষ ও দায়িত্বশীল নেতা প্রধানমন্ত্রীর সম্মেলনে তৃণমূল থেকে হাজারো নেতাকর্মীদের সম্মেলনে পাঠিয়েছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনও বিপুল নেতাকর্মী নিয়ে সম্মেলনস্থলে যোগ দিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!