1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

নতুন আইজিপি হলেন জাবেদ পাটোয়ারী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮, ৬.৫১ এএম
  • ৪৫৫ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট:
নতুন মহাপরিদর্শক (আইজিপি) হলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিয়োগ। পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার এআইজি সহেলী ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

জাবেদ পাটোয়ারী এখন স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন আইজিপি হিসেবে আগে থেকেই আলোচনায় ছিল তার নাম। আইজিপি বদলের কথা শোনা যাচ্ছিল এক বছর আগে থেকেই। গত বছরের শেষ প্রান্তে এসে বিষয়টি সরব হয়। জাবেদ পাটোয়ারী ছাড়াও এ সময় আইজিপি হিসেবে আরও যাদের নাম শোনা গিয়েছিল তারা হচ্ছেন অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মোখলেসুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইজিপি পদে বেছে নিয়েছেন জাবেদ পাটোয়ারীকে।

বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর আইজিপি পদে যোগ দেন এ কে এম শহীদুল হক। এর আগে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!