1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

জগন্নাথপুরে হাওরের বাঁধ নির্মাণ ও পানি নিস্কাশনের দাবিতে বিএনপির মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮, ২.৩৮ পিএম
  • ৫৫৯ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জে জগন্নাথপুরে নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মান সম্পন্ন করা ও হাওরের পানি নিস্কাশনের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা বিএনপির উদ্যোগে স্থানীয় পৌরপয়েন্টে মানববন্ধন কর্মসুচী পালিত হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা এম এ মুকিত, রফিকুল ইসলাম খসরু, সৈয়দ মোসাব্বির আহমেদ, আবসুদ সোবহান, ডাঃ রাজা মিয়া, আখলুল করিম, দিলু মিয়া, পৌর বিএনপি নেতা হাজী হারুনুজ্জামান হারুন, সামসুল ইসলাম, প্রমুখ।
সভায় বক্তারা হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণে কোন ধরনের গাফিলফি, অনিয়ম, দূর্ণীতি বরদাস্ত করা হবেনা। দূনীতির কারনে যদি এবারও ফসলডুবির ঘটনা ঘটে। তাহলে জগন্নাথপুরের কৃষকসহ আপাময় জনতাকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা বলেন, সঠিক সময়ের মধ্যে নীতিমালা অনুয়ারী হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মান সম্পন্ন করার দাবী জানান। এছাড়া এখনো যে সব হাওর থেকে পানি নামেনি সেই সব হাওরগুলোতে দ্রুত পানি নিস্কাশনের কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য আহবান জানিয়েছেন।
শেষে জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ’র নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ স্বারকলিপি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!