1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

কুমির-অজগরের শ্বাসরুদ্ধকর লড়াই!

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮, ৬.৪৪ এএম
  • ৫৮৪ বার পড়া হয়েছে

Fনলাইন::
এ এক জীবন-মরণ লড়াই। একজন বুনো ওল, আরেকজন বাঘা তেঁতুল। কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। আর এ মৃত্যুগন্ধী লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় জায়ান্ট সরীসৃপ অ্যালিগেটর।
সম্প্রতি এমনই এক লড়াইয়ের দৃশ্য ক্যামেরাবন্দি করে সেটাকে ভাইরাল হতে দিলেন রিচার্ড ন্যাডলার, যিনি পেশায় একজন দাঁতের ডাক্তার। সময় কাটাতে গলফ খেলেন, এটা তাঁর সখ।
গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নেপলসের ফিডলারস ক্রিক গলফ কোর্সের একটি জলার ধারে এমনই ভয়ংকর এক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি ও তাঁর বন্ধুরা। তাঁরা সেখানে গিয়েছিলেন গলফ খেলতে। ‘টেনথ হোল’-এর কাছে যেতেই রিচার্ড লক্ষ করেন, একটি বিশাল বার্মিজ পাইথন আর একটি বিশালাকার অ্যালিগেটর পরস্পরকে জড়িয়ে ধরে মরণ-লড়াই লড়ছে। কেউ দমবার পাত্র নয়, কেউ কাউকে ছাড়বার পাত্র নয়।
তিনি দেখেন, অ্যালিগেটরটি বার্মিজ পাইথনের বিশাল মাথার পুরোটাই মুখে পুরে চুপচাপ শুয়ে আছে।
রিচার্ড ন্যাডলার এনবিসি ২কে বলেন, প্রাণী দুটি চুপচাপ শুয়ে ছিল। মনে হচ্ছিল তারা কেউই বেঁচে নেই। তবে মাঝে মাঝে তাদের নড়াচড়া টের পাওয়া যাচ্ছিল। মনে হচ্ছিল এরা আমাদের (গলফার) জন্য ক্ষতিকারক নয়, তাই আমরা তাদের আশপাশেই খেলা চালিয়ে যাচ্ছিলাম। ওখানে অনেকেই আসছিল এবং তাঁরাও ছবি তুলছিল। আমরা দেখছিলাম, অ্যালিগেটরটির চোখ দুটি খোলা ছিল, তবে তাতে কোনো প্রাণ আছে বলে মনে হচ্ছিল না। মনে হয় ওটি চলার শক্তি হারিয়ে ফেলেছিল। কেননা, আশপাশে মানুষের এত আনাগোনা সত্ত্বেও সে কোনো নড়াচড়া করছিল না।
তিনি আরো বলেন, আপাতদৃষ্টিতে আমাদের কেউই তাদের লড়াইয়ের মাঝে কোনো হস্তক্ষেপ করিনি। তারা তাদের মতো লড়েছে। আমরা খেলা শেষে ফিরে এসেছি। তবে, পরদিন সকালে গিয়ে তাদের আর খুঁজে পাইনি। তবে, আমরা বুঝতে পেরেছি- লড়াইয়ে অ্যালিগেটর জয়ী হয়েছে।
সূত্র : ডেইলি মেইল

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!