1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

বিশ্ব ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের চারজন নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮, ৬.৩৮ এএম
  • ৫৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিশ্ব ইজতেমা শেষে ফেরার পথে সোমবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার সাতমাইল নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের চারজন মুসল্লি। এরমধ্যে একজন ইউপি সদস্যও রয়েছেন। তাদের লাশ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনার নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সবাই সদর উপজেলার কাঠইর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নোয়াগাও গ্রামের আবু বক্কর (৫৫), গুলেরগাঁও গ্রামের আকবর আলী (৫০), কলাইয়া গ্রামের আবদুজ জহুর (৫৫) এবং কাঠাইর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও উলুতুল গ্রামের বাসিন্দা আব্দুল খালেক (৫০)।
পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে একটি বাসে সুনামগঞ্জে নিজ বাড়িতে আসছিলেন তারা। সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা সবাই টঙ্গীর ইজতেমা ফেরত যাত্রী ছিলেন। তাদের বাড়ি সুনামগঞ্জে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!