1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ভিজিএফ বিতরণে দুর্নীতি: রঙ্গারচর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে আবেদন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ৩.৫৩ পিএম
  • ৩১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
রঙ্গারচর ইউনিয়নে ভিজিএফ বিতরণে অনিয়মের অভিযোজে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন এলাকার লোকজন। গতকাল বৃহষ্পতিবার দুপুরে এলাকাবাসীর পক্ষে দিনমজুর কৃষক প্রতিনিধি আবুল কাশেম নামের এক ব্যক্তি লিখিত আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, রঙগারচর ইউনিয়নের বেশিরভাগ লোকজনই হতদরিদ্র ও কৃষক। বিএনপি মনোনীত নির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হাই প্রকৃত সুবিধাভোগীদের বদলে বিএনপি নেতাকর্মীদের ভিজিএফ তালিকায় যুক্ত করে সরকারি সুবিধা দিচ্ছেন। সরকারি সহায়তার জন্য আবুল কাশেমসহ অন্যরা গেলে তিনি তাচ্ছিল্যের ভাষায় বলেন, ‘আমার কাছে কেন, সরকার তোমাদের, সরকারের কাছে যাও’। গত ১৭ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আবুল কাশেমসহ স্থানীয় আওয়ামী লীগের হতদরিদ্র কর্মীরা গেলে তিনি বলেন ‘এগুলো বিএনপির বরাদ্দ, আমার যাকে ইচ্ছে তাকে দেব’। এভাবে তিনি সরকারের নির্বাচিত প্রতিনিধি হয়ে তার মনোনীত দল বিএনপির নেতাকর্মীদের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। অভিযোগে আবুল কাশেম উল্লেখ করেন চেয়ারম্যান আব্দুল হাই ৩০ কেজি চালের বদলে ২০-২২ কেজি দিয়ে থাকেন। তার এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন জানান আবুল কাশেম।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!