1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

তাহিরপুরে রনজিত সরকারের মতবিনিময়

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮, ৩.২৯ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

রাজন চন্দ, তাহিরপুর::
তাহিরপুর উপজেলার দক্ষিই শ্রীপুর ইউনিয়নেই আমার জন্ম। আমি আপনাদের সন্তান এটাই আমার গর্ব। আমি আপনাদের ভালবাসা নিয়েই অনেক দুর এগিয়ে যেতে চাই এবং আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই, এটাই আমার প্রত্যাশা। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আপনারা সবাই আমার জন্য দোয়া ও আর্শীবাদ করবেন আমি যেন সবসময় আপনাদের সেবা করতে পারি। এভাবেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী রনজিত সরকার এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেন।
শনিবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ এর আয়োজনে সুলেমানপুর বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট রনজিত সরকার।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি বিমল সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হুসেন এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাবেক সদস্য এডঃ আব্দুল খালিক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আওয়ামী লীগ নেতা আনুয়ার আখঞ্জি, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মন, সহ-সভাপতি এমদাদ নুর, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমার আহবায়ক হুসাইন শরীফ শরিফ বিপ্লব, যুগ্ন আহবায়ক তৌফিক মিয়া, মোঃ শাহা আলি, মোশারফ মিয়া, মধ্যনগর থানা যুবলীগ নেতা হুমায়ুন কবির,সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার,সহ-সাহিত্য সম্পাদক রুকন মিয়া,ছাত্রলীগ নেতা লুতফর রহমান, নাজির হোসেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!