1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮, ৩.০৯ পিএম
  • ৬৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন উপলক্ষে ৯ জানুয়ারি মঙ্গলবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহিদ জগৎজ্যোতি পাঠাগারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু। সভায় উৎসবমুখর পরিবেশে ৭৫ বছর উদযাপন উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি শহিদ জগৎজ্যোতি পাঠাগারে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এতে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
মতবিনিময় সভায় নানা আলোচনার পর ‘৭৫ বছরে সুনামগঞ্জ সরকারি কলেজ : প্লাটিনাম জয়ন্তী’ উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। এই শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গ্রুপ খোলার জন্য দায়িত্ব দেওয়া হয় কলেজের প্রাক্তন ছাত্র সাংবাদিক শামস শামীমকে। ২০১৯ সালে এই জয়ন্তী পালন করা হবে। মতবিনিময় সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শহিদ জগৎজ্যোতি পাঠাগারে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
মতিবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সঞ্চিতা চৌধুরী, ফৌজি আরা শাম্মী, নিগার সুলতানা কেয়া, ফেরদৌসী বেগম, সাবিহা সুলতানা, মো. আবুল মজাদ চৌধুরী, মো. শামছুল করিম হিরন, মো. আব্দুল হামিদ, আ ত ম মিছবা, খলিল রহমান, রুহুল তুহিন, মো. নজরুল ইসলাম, কল্লোল তালুকদার চপল, আব্দুল আজাদ রোমান, জাবেদ মো. নূরে আলম, মলয় চক্রবর্তী রাজু, পঙ্কজ কুমার দাস, এনাম আহমেদ, রাজু আহমেদ, মো. আশরাফুজ্জামান, আকিব জাবেদ, মাহবুবুল হাসান শাহীন, পঙ্কজ কান্তি দে, হিরন্ময় রায়, হুমায়ুন কবির, মো. বুরহান উদ্দিন, মো. আবু নাসের, শামস শামীম, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!