1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

কাল কালের কণ্ঠের মুক্তিযোদ্ধা সম্মাননা পাবেন মুক্তিযোদ্ধা সাধন ভদ্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮, ১২.৩৪ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বালাট সাব সেক্টরের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা সুশান্ত রঞ্জন ভদ্র (সাধন ভদ্র) কাল বুধবার জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বিশেষ মুক্তিযোদ্ধা সম্মাননা পাচ্ছেন। ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে তাঁর হাত সম্মাননা ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। মুক্তিযোদ্ধা সাধন ভদ্রসহ আরো ১৫ জন মুক্তিযোদ্ধাকে এবার বিশেষ সম্মাননা দিচ্ছে কালের কণ্ঠ।
গত ১৪ ডিসেম্বর জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘টেংরাটিলার গোলাগুলি কানে বাজে আজও’ শিরোনামে সুনামগঞ্জ প্রতিনিধি শামস শামীমের পাঠানো একটি প্রতিবেদন ছাপা হয়। এতে তাঁর যুদ্ধদিনের অম্লান স্মৃতি ও যুদ্ধ পরবর্তী নানা ঘটনা উঠে আসে। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য কালের কণ্ঠ কর্তৃপক্ষ তাঁকে বিশেষ সম্মননার জন্য মনোনীত করে। কাল বুধবার ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই সম্মাননা দেওয়া হবে। অনুষ্টানে মুক্তিযোদ্ধা মন্ত্রীসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য সুনামগঞ্জ শহরতলির ব্রাম্মণগাও গ্রামের বাসিন্দা সাধন ভদ্র এখন শহরের উকিলপাড়া আবাসিক এলাকায় বসবাস করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!