1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে বিজ্ঞানী জহিরুল আলম সিদ্দিকী: বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮, ৬.৫৪ এএম
  • ৩৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
ক্যনাসার শনাক্তকরণ যন্ত্রের উদ্ভাবক অষ্ট্রেলিয়ায় বসবাসরত সুনামগঞ্জের তরুণ বিজ্ঞানী ড. জহিরুল আলম সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির উর্ধ্বে রাখতে হবে। এই তিনটি জিনিষ হচ্ছে আমাদের মৌলিক। এগুলোকে শ্রদ্ধা করতে হবে। কারণ বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছিলেন। মুক্তিযোদ্ধারা সর্বকালে সর্বশ্রেষ্ট। কেউ ইচ্ছে করলেই আর মুক্তিযোদ্ধা হতে পারবেনা।
রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগার কর্তৃপক্ষ আয়োজিত এক সান্ধ্য আড্ডায় সুধীজনের উদ্দেশ্যে এসব কথা বলেন অষ্ট্রেলিয়ান গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই তরুণ বিজ্ঞানী। তিনি তাঁর শৈশব, কৈশর, যৌবনের নানা ঘটনা ঘাত-প্রতিঘাতের কথা অকপটে স্বীকার করেন। তিনি বিদেশে তাঁর পেশাগত জীবন ও দেশভাবনা নিয়েও কথা বলেন। তাঁর কথায় আবেগাপ্লুত হন সুধীজন।
জহিরুল আলম সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের মৌলিক অর্জন। এটাকে অস্বীকার করার উপায় নেই। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তাদের পিছনে রাষ্ট্রের প্রচুর ব্যয় হয়। আমার খুব অবাক লাগে আমি প্রতিদিন বাংলাদেশ থেকে ১০টির মতো আবেদন পাই যারা পিএইচডি করতে চায়। তারা এই দেশকে বসবাসের অযোগ্য মনে করে। তারা উন্নত জীবন যাপনের জন্য স্কলারশিফ নিয়ে বিদেশ যাক ভালো কথা। কিন্তু দেশের উন্নয়নে তাদের তেমন কিছু করতে দেখা যায়না। দেশের রেমিটেন্স বৃদ্ধিতে তাদের কোন ভূমিকা নেই। বরং দেশ থেকে সম্পত্তি বিক্রি করে বিদেশে নিয়ে যান তারা। এই মানসিকতা থেকে বিদেশে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশিদের সরে আসার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য ভাবতে হবে। একা রাজনীতিবিদদের দোষারোপ করে লাভ নেই। রাজনীতিবিদরা একা সবকিছু পরিবর্তন করতে পারবেন না। সবাইকে মিলেই দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। তিনি মেধাবী তরুণদের ধরে রাখতে সরকারকে গবেষণাখাতে বিনিয়োগ ও ইউনিভার্সিতে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী নেত্রী শীলা রায়, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ আহমদ, সাংবাদিক পঙ্কজ দে, শামস শামীম, প্রভাষক মশিউর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!