1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জন্মস্থান ধর্মপাশায় বিজ্ঞান গবেষক ড. জহিরুল আলম সিদ্দিকীকে সংবর্ধনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮, ১.১৫ পিএম
  • ৪৩৮ বার পড়া হয়েছে

রাজু ভুঁইয়া, ধর্মপাশা::
অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণ যন্ত্রের উদ্ভাবক, বিজ্ঞান বিষয়ক গবেষক ড. মুহম্মদ জহিরুল আলম সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে তাঁর জন্ম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ ডিগ্রিকলেজের যৌথ উদ্যোগে গুণী এই ব্যক্তিত্বকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের সমাগম ঘটে। তাকে এক নজর দেখার জন্য ও কথা বলার জন্যও উদগ্রিব ছিলেন এলাকাবাসী। উল্লেখ্য ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের সন্তান এবং তিনি বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের প্রাক্তন এই ছাত্র ক্যানসার শণাক্তকরণ যন্ত্রের উদ্ভাবন করে বিশ্বব্যাপী আলোচনায় আসেন।
বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কৃষক নেতা খায়রুল বশর ঠাকুর খানের পরিচালনায় ও বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাল উদ্দিনের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ বিকাশ রঞ্জন তালুকদার, বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বজলুর রহমান, সাবেক ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন, উপজেলা যুবলীগের সাবেক যৃগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোচন, পরিচালনা কমিটির সদস্য মো. দুলা মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এলাকার নানান শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে বিজ্ঞানী ড. জহিরুল আলম সিদ্দিকী তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে এলাকার নানা স্মৃতি তুলে ধরে তার ভবিষ্যত স্বপ্ন ও এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গিকার করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!