1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত-১৫, আটক-৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭, ৩.৫৫ পিএম
  • ৫৫৪ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘীপুরা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম ও একই গ্রামের আরজ আলীর মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার বিকেলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় আমিন উল্লাহ কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আরজ আলী, ফজলু মিয়া, জাহেদ মিয়া, সুমেনা বেগম, বকুল মিয়া, মিলন ধরসহ অন্যান্যা আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!