1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

একদফা দাবিতে সুনাগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭, ১০.৪৮ এএম
  • ৫৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের একধাপ পরে সহকারি শিক্ষকদের বেতন নির্ধারণের দাবিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সংবাদ সম্মেলন করেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জ শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিটি উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২২ ডিসেম্বরের আগে এই দাবি মানা না হলে ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে আমরণ অনশণ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন শিক্ষক নেতারা জানান, ২০০৪ সাল পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারি শিক্ষকের বেতন ছিল। কিন্তু দিন দিন সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য বেড়েই চলেছে। বর্তমানে ব্যবধান বেড়েছে তিন ধাপ। সহকারি শিক্ষকদের প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরের ধাপে শিক্ষকের বেতন নির্ধারণ করার দাবি জানান বক্তারা। ২২ ডিসেম্বরের আগে এ দাবী মানা না হলে, ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করবে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সহকারি শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা আহবায়ক হারুন রশিদ। এ সময় বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব গোলাম সরোয়ার লিটন, যুগ্ম আহবায়ক দোলন তরফদার, বাদল চন্দ্র তালুকদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি সুপ্রিয় রায়. দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি শৈলেন্দ্র দাস. তাহিরপুর উপজেলা যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, বিশম্ভরপুর উপজেলা সভাপতি আব্দুল লতিফ আখঞ্জি, দোয়ারবাজার উপজেলা সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!