1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেউ পিআইসিতে অন্তর্ভূক্ত হতে পারবেন না’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭, ৩.৪৭ পিএম
  • ৭০২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের নেতাকর্মীদের ফসলরক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এ অন্তর্ভূক্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংগঠনের সাপ্তাহিক সাধারণ সভায় এ অনুরোধ জানানো হয়। সভায় সিদ্ধান্ত গৃহিত হয়, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন সংগঠনের কোন নেতাকর্মী পিআইসি-এ অন্তর্ভূক্ত হতে পারবেন না। কেউ পিআইসিতে অন্তর্ভূক্ত হতে চাইলে সংগঠন থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। কেউ যদি সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে পিআইসিতে অন্তর্ভূক্ত হন, তাহলে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করা হবে। সংগঠনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, চিত্তরঞ্জন তালুকদার, অ্যাড. স্বপন কুমার দাস রায়, বিজন সেন রায়, সদর উপজেলা কমিটির আহবায়ক মালেক হুসেন পীর, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মুরশেদ আলম, অ্যাড. রুহুল তুহিন, অ্যাড. এনাম আহমদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, মুহিবুর রহমান, রুহুল আমিন, এমরানুল হক চৌধুরী, মাহবুবুর রহমান পীর, সালেহীন চৌধুরী শুভ, শামস শামীম, রাজু আহমদ, একে কুদরত পাশা ও শহীদ নুর আহমদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!