1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাইয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে স্মারকলিপি

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭, ৩.৪২ পিএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দিরাই উপজেলার বরাম হাওরের কাদিরপুর স্থানের গুরখাই ও তুফানখালী ফসলরক্ষা বাঁধ স্থানান্তর না করে র্প্বূস্থানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে ওই স্মারকলিপি প্রদান করেন হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল ইউনিয় কমিটি।
এসময় উপস্থিত ছিলেন নূরে আলম চৌধুরী, বদরুল আমিন, আলী আহমদ, জাবিরুল আহমেদ, জাহাঙ্গীর আহমেদ প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ তারা উল্লেখ করেন, ‘ আমরা জানতে পেরেছি যে দিরাই উপজেলার ৮ নং তাড়ল ইউনিয়নের কাদিরপুর নামক স্থানে গুরখাই ও তুফানখালী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে। উক্ত স্থানে বাঁধ নির্মান করলে নতুন করে গর্ত খাল সৃষ্টি হবে। যা এলাকার একমাত্র গো-চড় ও ফসল তোলার স্থান ও ডুবন্ত রাস্তাটি ক্ষতিগ্রস্থ হবে এবং ডুবন্ত রাস্তার দুই প্রান্তে দুটি ব্রীজ যা মাটি দিয়ে ভরাট করতে হবে। এতে হাওরের ফসল রক্ষা করা আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। নতুন স্থানে নির্মাণ করলে বাঁধটির দৈর্ঘ্য প্রায় অর্ধেক কিলোমিটার হবে। যার পুরোটাই ঝুঁকিপূর্ণ হবে এবং সরকারি অর্থ প্রতিবছর ব্যয় হবে। তাই এ বিষয়টি সদর বিবেচনার দাবি জানানো হয় স্মারকলিপিতে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!