1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

টেস্ট অধিনায়ক সাকিব

  • আপডেট টাইম :: রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭, ১.৩৭ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

অনলাইন::
আগেই থেকেই অনুমিত ছিল যে সম্ভবত টেস্ট অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরের সময় বোর্ড এবং কোচের ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করায় তার ওপর নাখোশ ছিল বিসিবি। এবার তাকে সরিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের কাঁধে টেস্ট অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হলো। আজ রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদকে। এত দিন এই দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। তাকে বানানো হয়েছে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা থাকছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে। ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর মাশরাফি ক্ষুদ্র দৈর্ঘ্যের অধিনায়কত্ব পাওয়ায় কেবল টেস্ট ফরম্যাটেই নেতৃত্ব দিয়ে আসছেন মুশি। বিসিবি প্রধান নাজমুল হোসেন পাপন বলেছেন, সকলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুশফিকের সঙ্গেও ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!