1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে শামীমা শাহরিয়ারের বৃহত্তম নারী সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭, ৩.১৪ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি::
কেন্দ্রীয় কৃষকলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক এড শামীমা শাহরিয়ার বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা হাওর পাড়ের মানুষের কাছে পৌঁছে দিন। শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার, শেখ হাসিনা হাওর পাড়ের মানুষের কষ্টের কথা চিন্তা করে ছুটে এসেছেন আমাদের কাছে। আমাদের দুঃখে তিনি ব্যতিত হয়েছেন। কৃষকদেরকে বিনামুল্যে সার বীজ ও নগদ অর্থ দিচ্ছেন। হাওর পাড়ের কয়েক লাখ কৃষককে ৩০ কেজি করে চাল ও নগদ ৫শত টাকা দিচ্ছেন প্রতি মাসে। কম মুল্যে ওএমএস চাল দিচ্ছে প্রতিদিন। শেখ হাসিনা সরকার বার বার দরকার।
মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে কৃষকলীগ আয়োজিত হাজারো কৃষক-কৃষানীর উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন। এর আগে উপজেলা কৃষক লীগের আয়োজনে জামালগঞ্জ মুক্ত দিবসের র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জামালগঞ্জ থানার সামনে সভা করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক এড: শামীমা শাহরিয়ার। র‌্যালী ও পথ সভায় কয়েক হাজার নারী অংশ নিয়েছে। অনুষ্টানে জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আ: কাদির শান্তি মিয়া, জেলা কৃষকলীগের সদস্য ও হাওর বাচাও সুনামগঞ্জ বাচাও আন্দোলনের সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদার,পরিষদের সংরিক্ষত সদস্য ও জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিনা আবেদীন,যুগ্ম আহবায়ক সাদিয়া বখত সুরভী,জেলা কৃষকলীগের সদস্য নিজাম নূর সহ কৃষকলীগের উপজেলা,ইউনিয়ন ও বিভিন্ন গ্রামের নেতৃবৃন্দ।
এদিকে অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের সমর্থকরা নারীদের বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!