1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

প্রভাষক জুয়েল হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭, ৬.০৬ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

রাজু ভুঁইয়া, ধর্মপাশা ::
সুনামগঞ্জের জামালগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু তৌহিদ জুয়েলের হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের মাঠে ঘন্ঠা ব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়। কাকিয়াম ও খলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে এতে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এ মানব বন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনের পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত শিক্ষক নাজমূল হক বাচ্চু ও সেলবরষ ইউপি যুবলীগের সহ সভাপতি সাখাওয়াত হোসেন সাকু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রভাষক সুয়েবুর রহমান, শিক্ষক আনোয়ারুল হক, আবুল কালাম আজাদ হিরু, হারুন ওর রশিদ, মোনায়েম, জালাল উদ্দিন, সৈয়দ নূরুল এহিয়া শাহীন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, ইউপি যুবলীগ সভাপতি আবু সায়েম, যুবলীগ নেতা খাইরুল ইসলাম, ব্যবসায়ী আল আমিন, হেলাল মিয়া, মোফাজ্জল, আকিকুর মেম্বার প্রমূখ। বক্তারা বলেন, গত শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের নিজ বাড়ী সিমানা নিয়ে পাশ্বকর্তী আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাকের সাথে কথা কাঠাকাঠি নিয়ে এ পর্যায়ে আব্দুল খালেক ও আব্দুর রাজ্জাক দল বল নিয়ে আবু তৌহিদ জুয়েলের উপর ঝাপিয়ে পড়ে। জুয়েল ঘটনাস্থলে অচেতন হয়ে যায় এ সময় স্থানীয়রা আবু তৌহিদ জুয়েলকে নিয়ে ধর্মপাশা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডা. থাকে মৃত্যু বলে ঘোষনা করেন। আমার সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের ফাসি চাই। অচিরেই সন্ত্রীদের আইনে আওতায় আনা হোক। নতুবা আমাদের আন্দোলন চলবেই চলবেই। আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ হতে বাদশাগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!