1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাত্রলীগের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ককে অভিনন্দন জানিয়ে আলাদা মিছিল

  • আপডেট টাইম :: রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭, ৪.০৬ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নব ঘোষিত কমিটির আহ্বায়ক আরিফ উল আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম কিরণকে নিয়ে আলাদা আনন্দ মিছিল করেছে তাদের সমর্থকরা। সন্ধ্যায় পৌর শহরে প্রথমে আনন্দ মিছিল বের করে আহ্বায়ক আরিফুল ইসলামের সমর্থকরা। মিছিলে তাকে মালা পরিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পৌর মেয়র ও আয়ূব বখত জগলুলের নামেও স্লোগান দেন নেতাকর্মীরা। আনন্দ মিছিল দিয়ে তারা শহরের আলফাত স্কয়ারে পথসভা করে। আরিফ উল আলম আয়ূব বখত জগলুল বলয়ের একজন সক্রিয় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।
এদিকে এর ঘন্টা খানেক পরেই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম হিরনকে নিয়ে আনন্দ মিছিল করে তার সমর্থকরা। তারাও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারনণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের নামে স্লোগান দেন। নাজমুল হক কিরণ ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলয়ের সক্রিয় ছাত্র নেতা।
এদিকে আওয়ামী লীগের জেলা সভাপতি মতিউর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুুকুটের ঘনিষ্ট হিসেবে কয়েকজন যুগ্ম আহ্বায়ক ও সদস্য হিসেবে থাকলেও তারা তাৎক্ষণিক আনন্দ মিছিল করেনি।
কমিটি ঘোষণার প্রথম দিনেই নেতারা আলাদা মিছিল করায় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন দেখা দিয়েছে। তারা মনে করছেন এভাবেই এই কমিটি বিভক্তিতে জড়াবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!