1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ দুর্নীতি তদন্তে পানিসম্পদ মন্ত্রনালয় অনুসন্ধানদল

  • আপডেট টাইম :: রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭, ৩.৩৬ পিএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

আবু হানিফ চৌধুরী, দিরাই:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় গতবছর হাওর রক্ষা বাঁধ নির্মানের অনিয়ম দুর্ণীতির তদন্ত এবং ভেঙ্গে যাওয়া বাঁধ এলাকা পরিদর্শণ করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব বেগম হামিদা আক্তার চৌধুরী। শনিবার বেলা ১২ঘটিকা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দিপুর, কচুয়া, কাজাউড়া, তাড়ল ইউনিয়নের তুফানখালি, কঠাখালি, বোয়ালিয়া, কাদিরপুরের ঢালা, কুলঞ্জ ইউনিয়নের বাদাইল্লা ও সরমঙ্গল ইউনিয়নের মাছুয়ার খাড়া নামক হাওর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শণ করেন। এসময় সাথে ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ইকবাল, পানি উন্নয়ন বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (১) আবু বক্কর সিদ্দিক, নির্বাহী প্রকৌশলী (২) শাহিনুজ্জামানসহ মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। বাঁধ এলাকা পরিদর্শণ শেষে বিকেল সাড়ে ৪টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় গুমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে বেগম হামিদা আক্তার চৌধুরী জানান, গতবছর বন্যায় সুনামগঞ্জসহ বৃহত্তর হাওর এলাকার প্রায় সবগুলো হাওর তলিয়ে যাওয়ার ঘটনায় পানিসম্পদ মন্ত্রনালয় থেকে আমাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা দুটি তদন্ত প্রতিবেদন তৈরী করেছেন। তদন্ত প্রতিবেদনের বাস্তবতা যাচাই করার জন্যই সরজমিন এলাকায় এসেছি। তদন্ত প্রতিবেদন এবং বাস্তবার নিরিক্ষার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওরের ফসল রক্ষায় সরকার বিশেষ গুরুত্বারুপ করছে। নদী খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতি তারাতারি নদী খনন কাজ শুরু হবে। কোনভাবেই হাওর রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম দুর্নীতি করার সুযোগ থাকবেনা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!