1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন

  • আপডেট টাইম :: রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭, ৮.২০ এএম
  • ৬৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দীর্ঘদিন পর নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিল কেন্দ্রীয় ছাত্রলীগ। রবিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এসআর সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ছাত্র নেতা ও নাট্যকর্মী আরিফ উল আলমকে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ৬জনকে। তারা হলেন নাজমুল হক কিরণ, দীপঙ্কর কান্তি দে, এনায়েত রেজা জিসান, সোহেল রানা, মাসকাওয়াত জামান ইন্তি ও আশিকুর রহমান রিপন। কমিটির চার সদস্য হলেন ফয়সাল আহমেদ, অভিজিৎ চৌধুরী, আশরাফুল ইসলাম ও ইশতিয়াক আলম পিয়াল।
আগামী তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের শুরুর দিকে কমিটি ভেঙ্গে দেওয়া হয়। এর আগে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকা-ের জন্য একবার কমিটি স্থগিত করা হয়েছিল। অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর কমিটির অনুমোদন দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন ছাত্র লীগের সাধারণ নেতাকর্মীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!