1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

ছয় মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ জুলাই, ২০১৬, ১.৪৮ পিএম
  • ৬২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জেলা প্রশাসক সম্মেলনে বলেছেন, আগামী ছয় মাসের মধ্যেই জেলা পরিষদ নির্বাচন দেয়া হবে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জেলা পরিষদ নির্বাচন দিতে কিছু আইন পরিবর্তন ও পরিমার্জন করার প্রয়োজন আছে। এসব প্রক্রিয়াগত কাজ সম্পাদন করে অথবা অডিন্যান্স জারি করে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেয়া হবে।
মন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে গিয়ে জনগণকে সন্ত্রাসবিরোধী কর্মকা-ে সম্পৃক্ত করার নির্দেশ দেয়া হয়েছে ডিসিদের। পাশাপাশি সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িতরা যেন কোনোভাবে সংগঠিত না হতে পারে সে বিষয়ে সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয়েছে।
গ্রামীণ অর্থনীতি বর্তমানে এতোটাই এগিয়েছে যে, তারা এখন আর রাস্তাঘাট বা ব্রিজ-কালভার্ট চায় না। তারা চায় খাম্বা (বিদ্যুতের পোল)। কারণ খাম্বা গেলেই বিদ্যুৎ পাবে। পাশাপাশি তারা প্রতিটি ইউনিয়নে একজন করে সাব-ইঞ্জিনিয়ার চাচ্ছে। এসবের সহায়তায় তারা আরো বেশি বেশি কাজ কর্মসাধন করতে পারবে বলে জানান মন্ত্রী।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!