1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বঙ্গবন্ধুর ভাষণের বিশ্ব স্বীকৃতি: জগলুলের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় জনতার ঢল

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ৪.২৫ পিএম
  • ৪৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের র ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করায় শনিবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরে আ.লীগের জাতীয় পরিষদ সদস্য ও পৌর মেয়র আয়ূব বখত জগলুলের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে হাজারো জনতা ও আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে পৌর চত্বরে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আয়ূব বখত জগলুল।
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আয়ূব বখত জগলুল বলেন, জাতির জনকের এই ভাষণ আমাদের প্রেরণা। মুক্তিযুদ্ধের এক চিরন্তন চেতনা বহন করে এই ভাষণ। আজ এই ভাষণের বিশ্বস্বীকৃতিতে জাতি হিসেবে আমরা গর্বিত। আয়ূব বখত জগলুল বলেন, আমি যখন রাজনীতিতে এসেছিলাম তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো না। পচাত্তরের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর যখন আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্দিন ছিলো তখন আমার রাজনীতিতে পর্দাপন। আমি এবং আমার পরিবারের অনেক সদস্য সে সময় জেলা খেটেছিলাম। আজকে যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, আওয়ামী লীগের দুঃসময়ে তারা কোথায় ছিলো। এসব লোটপাটকারী সুবিধাবাদী আওয়ামী লীগারদের কারণে জননেত্রী শেখ হাসিনার অর্জন ম্লান হচ্ছে। তাই দেশের স্বার্থে, দলের স্বার্থে ওইসব দুর্নীতিবাজদের প্রত্যাখান করতে হবে। তিনি বলেন, আগামীতে যেন কোন যুদ্ধাপরাধীদের দোসর ও আল বদরদে মনোনয়ন দেওয়া না হয়। পাশপাশি দলের ভেতরের ঘাপটি মেরে থাকা যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনাওর দাবি জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. চান মিয়া, অ্যাড. শুকুর আলী, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামী লীগ নেতা বিজয় তালুকদার বিজু, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, ফজর নুর, সামছুজ্জামান স্বপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, মোজাহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, দপ্তর সম্পাদক লিটন সরকার, প্রচার সম্পাদক শামসুল কাদির মিছবাহ, অ্যাড. আলম নুর হীরা, রাধাকান্ত, অবনী মোহন দাস, স্বপন তালুকদার, জুলহাস, শাহীন, পৌর আওয়ামী লীগ নেতা ফরিদ আহমদ, বিজয় নন্দী বিকু, শাহরিয়ার আহমদ রিগ্যান, অমৃত লাল আচার্য্য, আজিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফ উল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল আলম শিপু, সুরমা ইউপি আ.লীগ নেতা আবুল হোসেন, আব্দুল কাদির, আক্কাছ আলী, জাহাঙ্গীরনগর ইউপি আ. লীগ নেতা জয়নাল আবেদীন প্রমূখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!